News update
  • হাবিপ্রবিতে ৬ বছর পর আবার চালু হলো ডাক্তারদের রাত্রিকালীন ডিউটি     |     
  • সরিষাবাড়ীতে ধানের বীজ ও সার বিতরণ      |     
  • হাবিপ্রবিতে তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত     |     
  • হাবিপ্রবিতে চুরির অপবাদ দিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে ; অভিযুক্তের অস্বীকৃতি      |     
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
খবর 2026-03-03, 11:10pm

হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

img-20260303-wa0011-de28ae26fcb11db649102dbc3bd49b591772557854.jpg


মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের আয়োজনে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৩মার্চ) বিকাল ৫ টায় দিনাজপুর শহরের মার্টিন চাইনিজ রেস্টুরেন্টে  উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি  ট্রেজারার প্রফেসর ড.  এম জাহাঙ্গীর কবির, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,  সিনিয়র সহ-সভাপতি জনাব মোকাররম হোসেন,সহ-সভাপতি জনাব মাহাবুব আহমেদ,  সহ-সভাপতি জনাব হাসানুজ্জামান উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম সুমন।

আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি  জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি প্রফেসর ড.  মো. এরফান আলী খোন্দকার, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড.  মো. মহিদুল হাসান, ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান,  জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, সাধারণ সম্পাদক প্রফেসর নওশের ওয়ান, হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতি মো. নুরুজ্জামান, 

সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম লেবু এছাড়াও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বিএনপির দুঃসময়ে হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ কর্মসূচি পালন করেছে।তারা তাদের সাহসিকতা দেখিয়েছে। তাই আমি তাদেরকে আলাদাভাবে মূল্যয়িত করি।পরিশেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,আরাফাত রহমান কোকো এর রুহের মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।