News update
  • এতিমের টাকা আত্মসাতের খবর ভিত্তিহীন’, ঘিওরে সংবাদ সম্মেলনে আসল সত্য ফাঁস করলেন ওয়াসিম     |     
  • সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক     |     
  • আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস     |     
  • ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব      |     
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
খবর 2026-03-07, 7:56pm

জেসিআই ঢাকা ইয়ং-এর নারী দিবস উদযাপন

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711772892581.jpg


আজকের প্রভাত ডেস্ক: আলোচনা ও ইফতার অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন সংস্থা Junior Chamber International (জেসিআই)-এর বাংলাদেশ শাখা JCI Bangladesh-এর অধিভুক্ত অন্যতম অগ্রণী স্থানীয় সংগঠন JCI Dhaka Young। শুক্রবার (০৬ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের লোকাল প্রেসিডেন্ট তরুণ উদ্যোক্তা ও ইন্টেরিয়র ডিজাইনার নুসরাত রুবাইয়ার সভাপতিত্বে এ সভায় আলোচনা করেন, সাবেক প্রেসিডেন্ট আনিকা দাইয়ান, দৈনিক কালের সমাজ এর প্রধান সম্পাদক সালাম মাহমুদ, স্থপতি রনজিত সরকার, ডাক্তার ইমরান, ফ্যাশন ডিজাইনার তানামুমা তানাকা প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের বিকল্প নেই, তাই নারীদের এগিয়ে চলায় প্রতিবন্ধকতা দূরীকরণে সবাইকে কাজ করতে হবে।

উল্লেখ্য, তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও উদীয়মান নেতাদের দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং সামাজিক নেতৃত্ব বিকাশে জেসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।