News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2026-03-19, 8:07pm

দুস্থদের মাঝে অবলম্বন ফাউন্ডেশনের ঈদ উপহার প্রদান


নাঈম ইসলাম সংগ্রাম: পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেছে অবলম্বন ফাউন্ডেশন। বুধবার (১৮ মার্চ) দুপুর ৩ টায় শিবগঞ্জ পৌরসভার পাইকপাড়া গ্রামে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অবলম্বন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. মো. মহিদুল হাসান। আরও উপস্থিত ছিলেন অবলম্বন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ফজলুল বারী ও নাঈম ইসলাম সংগ্রাম।

এছাড়াও  অবলম্বন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো. ফাহমিদ তানজিম ফাহিম ও সহ প্রতিষ্ঠাতা  মো.আব্দুল্লাহ্ আনজুম সহ অন্যান্য সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. মহিদুল হাসান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনেকেই বাহারি রঙের পোশাক পরিধান করবেন, ভালো মানের খাবার খাবেন। কিন্তু যারা দুস্থ প্রকৃতির মানুষ আছেন। তারা হয়তো ঈদের দিনেও ভালো পোশাক পরিধান করতে পারবেন না, ভালো মানের খাবার খেতে পারবেন না। অবলম্বন ফাউন্ডেশন গরীব দুঃখীদের কথা ভেবে যে সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।ঈদ সামগ্রী উপহার হিসেবে পেয়ে গরীব দুঃখী মানুষের মুখে যে হাসি ফুটেছে তা একজন মানুষ হিসেবে দেখতে পারা এক অন্যরকম অনুভূতির বিষয়। আশা রাখছি অবলম্বন ফাউন্ডেশন ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবে।ফাউন্ডেশনটি সর্বদা সকল কিছুর ঊর্ধ্বে থেকে গরীব দুঃখীদের পাশে থাকবে। 

অবলম্বন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ফাহমিদ তানজিম ফাহিম বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসবের একটি হলো পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা পালনের পরে আমরা নতুন জামা পরিধান করে,ভালো খাবার খেয়ে ঈদের আনন্দ উদযাপন করি। পক্ষান্তরে আমাদের মতোই কিছু মানুষ যারা ঠিকমতো উপার্জন করতে পারে না তারা ঈদের দিনেও দুবেলা ভালো খাবার খেতে পারবে না, ভালো পোশাক পরিধান করতে পারবে না।তাই অবলম্বন ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যেগ নিয়েছি যে, ক্ষুদ্র পরিসরে হলেও যেন কিছু মানুষ ঈদের আনন্দ উদযাপন করতে পারে।তারাও যেন মনে করে তারা এই সমাজেরই মানুষ,তারা আমাদেরই পরিবারের মানুষ। অবলম্বন ফাউন্ডেশন দুস্থ মানুষের পাশে থাকতে চায়।সেজন্য সকলের দোয়া এবং সহযোগিতা চায়।

৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।