News update
  • লক্ষীপুর বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন      |     
  • নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন করে না দেয়: প্রধানমন্ত্রী     |     
  • ভাইস-চ্যান্সেলর ড. মো. এনামউল্যার দক্ষতা, স্বচ্ছতা, শিক্ষা এবং গবেষণাবান্ধব নেতৃত্ব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নবরূপে পরিচিত করেছে     |     
  • হাবিপ্রবিতে ৬ বছর পর আবার চালু হলো ডাক্তারদের রাত্রিকালীন ডিউটি     |     
  • সরিষাবাড়ীতে ধানের বীজ ও সার বিতরণ      |     
খবর 2026-07-09, 10:12pm

লক্ষীপুর বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন


নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি : ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ সংশোধন করে ‘লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় আইন ২০২৬ , ও 'চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ সংশোধন করে চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬' - এর খসড়া প্রণয়ন করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।  বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। পৃথক কমিটি দুটিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (বিশ্ববিদ্যালয়) সভাপতি,  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিবকে (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) কে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। 

উক্ত পৃথক কমিটি দুটিতে  সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (নীরিক্ষা ও আইন অনুবিভাগ), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  ড. মো. হাছানাত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ)। 

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- বাস্তব চাহিদার ভিত্তিতে বিদ্যমান আইন সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করে একটি নতুন/সংহতিপূর্ণ আইনের খসড়া প্রণয়ন করা; কমিটি প্রয়োজন মনে করলে যে কোনো বিষয়ের বিশেষজ্ঞকে মতামত প্রদানের জন্য আমন্ত্রণ জানাতে পারবে; যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক আইনপ্রণয়ন সংক্রান্ত সংশোধন করে  শিক্ষা মন্ত্রীর সম্মতি উপস্থাপন করা।