News update
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
খবর 2026-08-18, 10:46pm

চ্যাটজিপিটির সাহায্য নিতে গিয়ে হাবিপ্রবি শিক্ষক মিঠুর ব্যানার বিকৃতি

img_20260818_214924-5f071455a64f6ad40e1d7bc8ed46f78c1787071562.jpg


 হাবিপ্রবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান’র ‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচী’র অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)  বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ বৃক্ষরোপণ কর্মসূচির ব্যানার বিকৃতি করে নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. কামরুজ্জামান মিঠু। তার ফেসবুক ওয়ালে পোস্টকৃত ব্যানারটির সাথে আজ অনুষ্ঠিত হওয়া ব্যানারের সাথে বেশ পার্থক্য রয়েছে। প্রফেসর মিঠুর পোস্টকৃত ব্যানারে বিশেষ অতিথি এবং সভাপতির ভুল নাম পরিলক্ষিত হয়েছে। সেইসাথে ক্ষেত্রবিশেষে বিশ্ববিদ্যালয়েরও ভুল নাম চোখে পরেছে।সেইসাথে ভুলভাবে উপস্থাপিত হয়েছে ব্যানারে থাকা বেশকিছু  তথ্য সংবলিত লেখা।

বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন ব্যানার বিকৃতির বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

ব্যানার বিকৃতির বিষয়ে প্রফেসর ড.  মো. কামরুজ্জামান মিঠুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যানার বিকৃতির বিষয়ে তিনি বলেন, আমি মন্ত্রী মহোদয়ের চাচাতো ভাই। ব্যানার বিকৃতির প্রশ্নই আসে না। আমি আসলে কোনো উদ্দেশ্যে কাজটি করিনি।অজ্ঞাতসারে আমার ভুলটি হয়েছে। আজকের কর্মসূচির ছবিটি কিছুটা অস্পষ্ট ছিল তাই আমি চ্যাটজিপিটিকে দিয়ে ছবিটা স্পষ্ট করে দিতে বলি।কিন্তু তারা যে ছবিটির ভিতরের লেখা পরিবর্তন করে দিবে এটা আমার জানা ছিল না।তবুও আমার খেয়াল করা উচিত ছিল। আসলে আমি চ্যাটজিপিটি সম্পর্কে ততটা অভিজ্ঞ না।আমি এমন বিষয়ের জন্য লজ্জিত। তবে ভুল তো ভুলই। আমি আমার ভুলের বিষয়ে উপাচার্য স্যারের সাথে দুঃখ প্রকাশ করে  কথা বলেছি।