News update
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
খবর 2026-08-13, 12:07am

সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ

pic-g-father-e0c9be910f4da2ceb8b330bcc9eba9e01786558055.jpg


আজকের প্রভাত প্রতিবেদক: আজ সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক সমাচার, ডেইলি ক্যাপিটাল নিউজ ও দৈনিক সমাবেশের সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর ছিলিন। চট্টগ্রাম থেকে ১৯৭১ সালের ২৪ মার্চ ‘স্বাধীন বাংরাদেশ’ নামে বিশেষ বুলেটিন দৈনিক সমাচারে প্রকাশ করায় এবং দৈনিক সমাচারে বঙ্গবন্ধুর ঘোষণা প্রচারের অপরাধে তিনি পাকসেনাদের রোষানলে পড়েন এবং ট্যাংক দিয়ে পুরো অফিস উড়িয়ে দেয়া হয়। এছাড়া তিনি সাপ্তাহিক ও দৈনিক পূর্বাভাষ পত্রিকার সমম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর ছিলেন। তিনি সাপ্তাহিক নারী বার্তা ও পাক্ষিক ফোরকাষ্টেরও সম্পাদক ও প্রকাশক ছিলেন। সেকেন্দার হায়াত মজুমদার চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পালিশারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাংলাবাজারস্থ বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।