News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-08-13, 8:24pm

ঘিওরে তামাক চাষ বন্ধের দাবিতে মতবিনিময় ও স্মারকলিপি

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781786631081.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে তামাক চাষ ও ব্যবহার বন্ধ করে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং বিষমুক্ত নিরাপদ জীবনের দাবিতে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঘিওর উপজেলার পঞ্চরাস্তা এলাকার মেঘ বালিকা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে গ্রিন কোয়ালিশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রিন কোয়ালিশনের ঘিওর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা গ্রিন কোয়ালিশনের সদস্য সচিব ও আঞ্চলিক সমন্বয়কারী (বারসিক) বিমল রায়, শাহ মো. হারুন চিশতি, অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজ বেগম, সাংস্কৃতিক কর্মী মঈন বিশ্বাস, হেলাচিয়া মাজেদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল আলম, মো. দেলোয়ার হোসেন খানসহ অনেকে।

সভায় বক্তারা তামাক চাষের কারণে মাটি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তামাক চাষ বন্ধ করে খাদ্য উৎপাদন বাড়ানো এবং নিরাপদ ও বিষমুক্ত জীবন নিশ্চিত করার দাবি জানান।

এসময় ‘তামাক নয়, খাদ্য চাই—বিষমুক্ত জীবন চাই’ স্লোগানকে সামনে রেখে তামাক চাষ ও ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। পরে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।