News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-08-28, 5:37pm

ঘিওরে খাদ্যগুদামে চাল-গমের ঘাটতি: কর্মকর্তা ও পরিদর্শক বরখাস্ত

untitled-1-13264068d108c6901b3592ea654fcd571787917463.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে (এলএসডি) বিশেষ অডিটে ১০০ টন চাল, ২০ টন গম ও ৬,৫০০টি খালি বস্তার ঘাটতি এবং ৪১ টন অতিরিক্ত ধান পাওয়া গেছে।

এই অনিয়মের দায়ে ২৭ আগস্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার ও গুদাম কর্মকর্তা শ্রী বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে এবং সিলগালা করা হয়েছে গুদামটি।

গত ২৬ আগস্ট গঠিত তদন্ত কমিটি সরেজমিনে এই গরমিল ধরে। এর আগে ১৫ আগস্টের প্রতিবেদনে মজুত স্বাভাবিক দাবি করেছিলেন বরখাস্ত হওয়া খাদ্য নিয়ন্ত্রক।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান জানান, বিশেষ অডিটে অনিয়ম ধরা পড়ায় তদন্তের স্বার্থে তাদের বরখাস্ত করা হয়েছে। 

তবে অভিযুক্ত দুই কর্মকর্তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বা মেসেজে সাড়া মেলেনি।