News update
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
  • ঘিওরে খাদ্যগুদামে চাল-গমের ঘাটতি: কর্মকর্তা ও পরিদর্শক বরখাস্ত     |     
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
খবর 2026-09-02, 10:37pm

দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই

picc-253a0c639aceb3c774f2ebfd7e875a391788367079.jpg


আজকের প্রভাত ডেস্ক: দৈনিক সমাবেশ-এর সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় (০১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৩ ছেলে, দুই মেয়ে ও নাতি নাতনি, ভাই-বোনসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক সমাবেশ, দৈনিক সমাচার ও ডেইলি ক্যাপিটাল নিউজ-এর সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম সেকেন্দার হায়াত মজুমদারের সহধর্মিণী ছিলেন। রওশন আরা হায়াত দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার বাদ এশা চাঁদপুর জেলার হাজীগঞ্জস্থ উপজেলার শাহরাস্তি গ্রামে শ্বশুর-শাশুড়ির কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমা গ্রামের বাড়িতে কোরখানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।