News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-09-05, 9:56pm

নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ

whatsapp-image-2026-09-05-at-3-11cfe126126753c368f614c791bc84131788623819.jpeg


নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর বেগমগঞ্জের এখলাসপুরে এক কেয়ারটেকারের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর, লুটপাট করে একটি বাড়ি ও সম্পত্তি জবরদখল এবং ভুক্তভোগী পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। বর্তমানে সন্ত্রাসী তরুণের হুমকি-ধমকি ও সন্ত্রাসী কার্যক্রমে  নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, একলাশপুর মৌজায় জি আর রশিদ আহমেদ ও জি আর তোফায়েল আহমেদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে বারবার  জবরদখলের চেষ্টা করা হচ্ছে।

উপরন্ত ভুক্তভোগীদের নাজেহাল করার জন্য গত ৩১ আগস্ট নাসির উদ্দিন (কেয়ারটেকার) একটি সংবাদ সম্মেলন আয়োজন করে তাদের পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী আবুল কাশেম গং। 

আবুল কাশেম বলেন, সম্পত্তি ও বাড়িঘর নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমাদের বাড়িঘরে হামলা, সিসি ক্যামেরা ভাঙচুর, সিসি ক্যামেরার ডিভাইসসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে তারা। তাই প্রকৃত ঘটনা তদন্ত করে আমাদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

তিনি আরও অভিযোগ করে বলেন, একজন প্রবাসীর কাছ থেকে ওই বাড়ির ১১৩ শতাংশ ভূমি ক্রয় করেছেন তারা। নাসির উদ্দিন তরুণ বাড়িটি নিজের নামে করে নিতে অবৈধভাবে ২০১৩ সালে আদালতে একটি মামলা করে আমাদেরকে হয়রানি ও হেনস্থা করে চলছেন।

তিনি আরো বলেন, ভূমি সংক্রান্ত তাদের কোন বৈধ কাগজ থাকলে তারা তা উপস্থাপন করুক। আমরা চ্যালেঞ্জ করে বলছি সে বৈধ কোন কাগজ দেখাতে পারবে না। সে মিথ্যা তথ্য দিয়ে আমাদের হেনস্থা করছে। হুমকি-ধমকি, হামলা মামলা করে আমাদের শান্তিপূর্ণ নিরাপদ বসবাসকে অনিরাপদ করে তুলেছে তারা। আমরা প্রশাসনের কাছে এমন কর্মকান্ডের প্রতিকার, জানমালের নিরাপত্তা ও সন্ত্রাসী কার্যক্রমের বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন তরুণ জানান, প্রায় ৫৫ বছর ধরে একলাশপুরের ওই বাড়িতে তারা বসবাস করে আসছেন। ২০১০ সালে তার চাচা তোফায়েল আহমদের সাথে পারিবারিক যৌথ মালিকানাধীন জায়গা জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।