News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-09-21, 10:07pm

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝালম দক্ষিণ ইউনিয়নের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন

7ef7bb1c-a8c1-480f-9627-2c2bdc9d1fc11-bdfbc1e44338b4a6bbf230cf0b96d0c51790007015.jpg


আজকের প্রভাত ডেস্ক: আসন্ন ৫নং ঝালম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আনোয়ার হোসেন জাহিদ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামের ত্যাগ এবং এলাকাবাসীর উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি মাঠে নেমেছেন। ইউনিয়নকে মাদক-সন্ত্রাস মুক্ত এবং একটি মডেল আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন। এই নির্বাচনী প্রচারণা ও এলাকার ভিশন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখোমুখি হন তিনি— 

প্রশ্ন: আসসালামু আলাইকুম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আপনার সার্বিক প্রস্তুতি কেমন?

আনোয়ার হোসেন জাহিদ: ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি খুব ভালো। আমি ৫নং ঝালম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। এতদিন রাজপথে ছিলাম, এখন এলাকার মানুষের সেবায় সরাসরি আত্মনিয়োগ করতে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। 

প্রশ্ন: দীর্ঘদিন ধরে আপনি রাজনীতিতে সক্রিয়। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের বিষয়গুলো যদি একটু বলতেন?

আনোয়ার হোসেন জাহিদ: আমি এবং আমার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছি। এই আন্দোলন করতে গিয়ে আমাকে ও আমার পরিবারকে নানা হামলা, মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে। টানা ১৭ বছর জেল-হাজত ও ফেরারি জীবন কাটিয়েছি, কিন্তু দলের আদর্শ ও রাজপথ ছাড়িনি। 

প্রশ্ন: নির্বাচিত হলে ৫নং ঝালম দক্ষিণ ইউনিয়নবাসীর জন্য আপনার মূল ভিশন বা পরিকল্পনা কী?

আনোয়ার হোসেন জাহিদ: আমার প্রথম লক্ষ্যই হবে দেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। আমি চাই আমাদের ইউনিয়নটি হবে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন। 

প্রশ্ন: এলাকার উন্নয়নে আপনি নির্দিষ্ট কী কী কাজ করতে চান?

আনোয়ার হোসেন জাহিদ: আমার বেশ কিছু স্পষ্ট পরিকল্পনা রয়েছে-

নারী ও শিশু: নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব। 

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান: ইউনিয়নের সকল স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো ও গুণগত মান উন্নয়নে কাজ করব। 

কর্মসংস্থান: তরুণ ও যুবকদের বেকারত্ব দূর করতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলব। 

কৃষি ও কৃষক: আমাদের প্রান্তিক কৃষক ও খামারিদের সার্বিক সহায়তা প্রদান নিশ্চিত করব। 

আইন-শৃঙ্খলা: ইউনিয়নকে পুরোপুরি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব। 

স্বচ্ছ সেবা: সরকারি সমস্ত সেবামূল্য নির্ধারিত ফি অনুযায়ী স্বচ্ছতার সাথে জনগণের হাতে পৌঁছে দেব।

প্রশ্ন: পরিশেষে আপনার ইউনিয়নের ভোটার ও জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান?

আনোয়ার হোসেন জাহিদ: আমার একটাই কথা—"সততা, যোগ্যতা ও কর্মই আমার অঙ্গীকার, আধুনিক ইউনিয়ন গড়াই লক্ষ্য"। আমি ৫নং ঝালম দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও খেটে খাওয়া সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা চাই। সুযোগ পেলে সততার সাথে সবার পাশে থেকে ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।