News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-10-06, 5:21pm

সরিষাবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

1000148777-3c566a233de0bf26eeb4915e679e82a01791285712.jpg


এস এম খুররম আজাদঃ ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই চেতনার আলোকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মুনছুর, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর , আদ্রা মাদরাসার অধ্যক্ষ ইদ্রিস আলী, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, একটি উন্নত, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না; তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের দক্ষতা, মর্যাদা ও পেশাগত উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।