News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-10-07, 6:54pm

ঘিওরে উপজেলা প্রশাসন ও এলজিইডির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

1000179188-06918294282192f703b5bdc4b173b86c1791377644.jpg


​আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ​মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়কজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​আজ বুধবার দুপুরে ঘিওর-জাবরা এবং ঘিওর-তিল্লী ভায়া সিংজুরী সড়কের বিভিন্ন পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

​কর্মসূচির উদ্বোধন করেন ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

​উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে উক্ত সড়কগুলোর দুই পাশে সাত শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। তবে অতিবৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে পূর্বের বেশ কিছু গাছ মারা যায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার অংশ হিসেবে এবার সড়ক দুটির দুই পাশে নতুন করে মেহগনি, কাঁঠাল, পেয়ারা, নিমসহ পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও পুনঃস্থাপন করা হচ্ছে।

​উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, "শুধু চারা রোপণ করলেই চলবে না, এগুলোকে টিকিয়ে রাখাই আসল চ্যালেঞ্জ। রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"