News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-10-15, 6:15pm

ঘিওরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান

1000181271-9b0f978ecc9d6ab7375651eb1eac3c381792066537.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ডেঙ্গু প্রতিরোধ এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে "দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬" পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পাশে বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। এ সময় তিনি বলেন, "এই এলাকাটি দীর্ঘদিন যাবৎ অপরিষ্কার ও পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে মশার প্রচন্ড উপদ্রব ছিল এবং এখানে বিভিন্ন মাদক সেবনের আড্ডা বসত। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে একদিকে যেমন মশার বংশবৃদ্ধি ও ডেঙ্গুর প্রকোপ রোধ করা সম্ভব হবে, অন্যদিকে মাদকমুক্ত ও সুস্থ পরিবেশ বজায় থাকবে।"

অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর দুর্গা নারায়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ মহসিন, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির ইকবাল।

এ সময় ঘিওর দুর্গা নারায়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিশেষে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।