
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে শহীদ জিয়া স্মৃতি নক আউট হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটিকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন প্রধান অতিথি ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঘিওর ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় বানিয়াজুরী বনাম বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাইয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন। উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন আয়োজক কমিটিকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক মীর মানিকুজ্জামান মানিক। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ শওকত আলী খান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন, ঘিওর উপজেলা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।