News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-07, 6:26pm

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঘিওরে আলোচনা সভা অনুষ্ঠিত

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781794054388.jpg


আব্দুল আজীম,  ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোত মন্ডল, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা মেহেদী হাসান শীতলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।