News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
বিনোদন 2026-01-31, 5:08pm

সুমাইয়া হারুনের সাসাফ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড অর্জন

7834172c-3270-4b5b-b260-9db6a6b0209b-789b57c57e2709e952d1a9c46da5f0e71769857753.jpg


আজকের প্রভাত ডেস্ক: সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন (সাসাফ) প্রদত্ত সাসাফ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিনিধিত্বকারী মডেল সুমাইয়া হারুন। মডেলিংয়ে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী এবং বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি কামরুল হাসান দর্পণ।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৫’-এর মুকুট অর্জন করেন সুমাইয়া হারুন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত মিস আর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেন।

২৫ বছর বয়সী সুমাইয়া হারুন একজন কানাডীয় বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও এসডিজি উদ্যোক্তা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কানাডিয়ান ওভারসিজ বিজনেস ইনকর্পোরেটেড-এ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছেন, যেখানে তিনি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের নিয়ে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করছেন।