News update
  • বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ     |     
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
প্রথম পাতা 2026-02-05, 8:28pm

৬০ হাজার গাড়িচালকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে -সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো: সড়ক দুর্ঘটনাজনিত হতাহত এবং গুরুতর আঘাতের সংখ্যা হ্রাসকরণ এবং প্রকল্প সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা গড়ে তোলা।

inbound8179300995105407095-6746f6887913ebaf50384046452e7f871770301688.jpg

বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ সাব্বীর হাসান খান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), জনাব আব্দুল লতিফ মোল্লা চুক্তিটি স্বাক্ষর করেন।


৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ৬০,০০০ জন গাড়িচালকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। 

বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ সাব্বীর হাসান খান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), জনাব আব্দুল লতিফ মোল্লা চুক্তিটি স্বাক্ষর করেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জিয়াউল হক, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের ৩টি প্রকল্প বাস্তবায়ন ইউনিটের (বাংলাদেশ পুলিশ, ডিজিএইচএস এবং বিআরটিএ) কর্মকর্তাগণ এবং বিশ্ব ব্যাংকসহ উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সড়ক নিরাপত্তাজনিত চ্যালেঞ্জসমূহ মোকাবেলা তথা দেশের উন্নয়ন-অগ্রগতিকে আরও বেগবান এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক “বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প” শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি গত ১৮-০৪-২০২৩ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে। 

প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো: সড়ক দুর্ঘটনাজনিত হতাহত এবং গুরুতর আঘাতের সংখ্যা হ্রাসকরণ এবং প্রকল্প সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা গড়ে তোলা। এ লক্ষ্যসমূহ অর্জনের জন্য প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সড়ক নিরাপত্তা সংক্রান্ত Safe System Approach এর পাইলটভিত্তিক  বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক নিরাপত্তা সংক্রান্ত Safe System Approach এর পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম প্রধান একটি স্তম্ভ হলো দক্ষ চালক কর্তৃক যানবাহন চালনা। এ লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে ৪০,০০০ জন নতুন দক্ষ চালক তৈরির জন্য চার মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এছাড়া পেশাদার ২০,০০০ জন চালককে সড়ক নিরাপত্তা, পথচারীদের অধিকার ইত্যাদি বিষয়ে এবং যানবাহন চালনায় উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে। অর্থাৎ মোট ৬০,০০০ জনকে যানবাহন চালনায় প্রশিক্ষণ প্রদান করা হবে। গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রকল্পের এ সংক্রান্ত প্যাকেজটি অনুমোদিত হয়েছে। এ প্যাকেজের আওতায় প্রশিক্ষণ প্রদান করবে সরকারি সংস্থা “বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন”। প্রশিক্ষণ কার্যক্রমটি সারা দেশে বিদ্যমান বিআরটিসি’র ২৭টি ট্রেনিং ইন্সটিটিউট/সেন্টারে অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণ কেবল দক্ষ চালকই তৈরি করবে না, বরং দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকারত্ব হ্রাসে অবদান রাখবে।