নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত সচিব জনাব মো. ওবায়দুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দল।
নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত সচিবের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত সচিব জনাব মো. ওবায়দুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দল।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আবাসন ও রিয়েল এস্টেট খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
রিহ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত সচিবের নেতৃত্বে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে রিহ্যাবের সমন্বয় আরও জোরদার হবে এবং দেশের আবাসন খাতের উন্নয়ন ও বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।