News update
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
  • ঘিওরে খাদ্যগুদামে চাল-গমের ঘাটতি: কর্মকর্তা ও পরিদর্শক বরখাস্ত     |     
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
সিনিয়র স্টাফ রিপোর্টার ওমর ফারুকঃ প্রথম পাতা 2026-09-02, 6:48pm

জনপ্রশাসন, স্বাস্থ্যসহ কয়েকটি সচিব পদে পরিবর্তন

inbound3999395659438362670-ed7ae6baddb797f31aa47101d351467a1788353283.jpg

সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসহ কয়েকটি সচিব পদে পরিবর্তন এনেছে সরকার। এর মধ্যে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তি ভিত্তিতে থাকা সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। আর নতুন জনপ্রশাসনসচিব করা হয়েছে চুক্তি ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. কামরুজ্জামান চৌধুরীকে।

অতিরিক্ত সচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন, এ কে এম বেঞ্জামিন নিয়াজী, ড. এ এন এম বজলুর রশিদ, এবং মিজ ইয়াছমিন বেগম।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশিদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মিজ ইয়াছমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।