News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2025-07-12, 7:56pm

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ফরিদপুর ও কুষ্টিয়া উপমহাপরিদর্শকের কার্যালয় উদ্বোধন

এ জেলাসমুহে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের সেবা প্রাপ্তি অত্যন্ত সহজতর হবে।

inbound501651639755390630-72ba6ba7acb6177d0d986850f96263b61752328619.jpg

সম্প্রসারিত ভবনের নির্মানে এ ২ জেলার কর্মকর্তাদের কাজের গতি বহুলাংশে বৃদ্ধি পাবে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইস এম সফিকুজ্জামান আজ শনিবার কুষ্টিয়া জেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের  শুভ উদ্বোধন করেন। এছাড়াও  গতকাল শুক্রবার ফরিদপুর জেলার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের  ও শুভ উদ্বোধন করেন। 

উদ্বোধন কালে শ্রম সচিব বলেন,  ফরিদপুর ও কুষ্টিয়া জেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের নির্মানে এ ২ জেলার কর্মকর্তাদের কাজের গতি বহুলাংশে বৃদ্ধি পাবে। এ জেলাসমুহে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের সেবা প্রাপ্তি অত্যন্ত সহজতর হবে। 

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট  জেলার জেলা প্রসাশকগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ফরিদপুর ও কুষ্টিয়া জেলার উপমহাপরিদর্শক, আঞ্চলিক শ্রম দপ্তর ফরিদপুর ও কুষ্টিয়া জেলার কর্মকর্তাগণ, বিভিন্ন ট্রেড ইউনিয়ন এর নেতৃবৃন্দ  ও  অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।