News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2025-08-16, 7:59pm

পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজের শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

আমি নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী হতে চাই- আমি মনোনয়ন পেলে পাবনা-১ আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান।

inbound8686088279267601034-076860a0db6e2a991f27868140b602d01755352758.jpg

পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজের শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত।


পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজের শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ আজিজ বলেছেন, দীর্ঘদিন জোটগত রাজনীতির কারণে এই আসনে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন।

শনিবার সকালে সাঁথিয়া উপজেলার পাটগাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে এম এ আজিজের নেতৃত্বে এক বিশাল মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে একাধিক পথসভায় মিলিত হয়।

পথসভায় এম এ আজিজ বলেন, বেড়া-সাঁথিয়া বিএনপির ঘাঁটি। এ অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। গত ১৭ বছর ধরে আমি গণমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ণ ও স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থেকেছি। এবার আমি নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী হতে চাই।

তিনি আরও বলেন, মনোনয়ন পেলে পাবনা-১ আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান।

এ সময় তিনি স্থানীয় মানুষের হাতে বিএনপির সুশাসন ও উন্নয়ন পরিকল্পনা সম্বলিত প্রচারপত্র তুলে দেন। প্রচারণা সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।