News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2025-11-29, 8:14pm

জাতীয় করণের দাবি নিয়ে বেড়ায় শিক্ষক সমাবেশ

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781764425694.jpg


বেড়া (পাবনা) প্রতিনিধি: দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পাবনার বেড়ায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার(২৯ নভেম্বর) বেড়া ফাজিল মাদ্রাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 বেড়া উপজেলা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মোঃ সাজেদুল ইসলাম দিপুর সভাপতিত্বে এ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরেন মায়িশা খান।

সভায় বেড়া উপজেলার সকল এমপিও ভুক্ত মাধ্যমিক উচ্চমাধ্যমিক, মাদ্রাসা,কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্বস্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত থেকে বক্তব্যে রাখেন। বক্তাগন দেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অনতিবিলম্বে সরকারি করণের দাবি জানান। বক্তরা আগামী দিনে আন্দোলনের মাধ্যমে  দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান  জাতীয় করণ করতে সরকারকে বাধ্য করার  দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।