News update
  • মিল্কভিটার চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ     |     
  • প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ     |     
খবর 2025-11-30, 9:18pm

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাবিপ্রবিতে দোয়া মাহফিল

1000016908-998392cd2dfa16fcda708f30dfe8d83b1764515922.jpg


মো: আশফিকুর রহমান সরকার,  হাবিপ্রবি:  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার  বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যা, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার ও ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর হাবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনসহ সাদা দলের নেতৃবৃন্দ, অফিসার্স ফোরাম, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ ও কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ, হাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

দোয়া মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।