News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2025-12-10, 6:27pm

আমার ভোটাররাই এখন কর্মী - ঘিওরে এস এ জিন্নাহ কবির

1000120731-e774606aeec1454c09dcf4749debe2f41765369632.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির বলেছেন, মানিকগঞ্জ-১ ঘিওর - দৌলতপুর ও শিবালয় উপজেলার আগামী নির্বাচন হবে এস এ জিন্নাহ কবিরের নির্বাচন। ওই নির্বাচনে কোনো কর্মী লাগবে না, এজেন্ট  লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। কারণ প্রত্যেকটা ভোটারই আমার কর্মী হবে ।

তিনি বলেন, ‘আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো, আর এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়। এইটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।

বুধবার ( ১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাবলিক লাইব্রেরী  মা‌ঠে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এস এ জিন্নাহ কবির বলেন, ‘ আমার নির্বাচন তারাই করবে যারা রাস্তায় আলো জ্বালায় কিন্তু নিজের ঘরের কুপিতে তেল থাকে না, যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্নার চাল থাকে না। আমার নির্বাচন করবে চাওয়ালারা, রিকশাওয়ালারা, রাজমিস্ত্রিরা। জয়-পরাজয় যাই হোক, ঘিওর - দৌলতপুর ও শিবালয়ের মানুষের সাথে থাকবো।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, আমার গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে সংসদে যাব।‘

শ্রমজীবী মানুষের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। কিন্তু শ্রমজীবী মানুষদের অনেকেই মানুষ বলে স্বীকৃতি দেয় না, ‘কামলা’ বলে অপমান করে। সেই অবহেলিত মানুষের সন্তান হিসেবেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি।”

তিনি বলেন, ‘ভোট একদিনের। কিন্তু বিভেদ তৈরি হলে তা একসময় সহিংসতায় রূপ নেয়। তাই ভোট নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি।’

এর পরে তিনি , বিকেলে ঘিওর ইউনিয়নের জনতার মোড় এলাকায় গণসংযোগ করেন । ওই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন।