News update
  • হাবিপ্রবিতে চুরির অপবাদ দিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে ; অভিযুক্তের অস্বীকৃতি      |     
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
  • হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ      |     
  • মিল্কভিটার চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ     |     
  • প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ     |     
খবর 2026-01-23, 6:31pm

জামালপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পেলেন সরিষাবাড়ীর ওসি

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781769171510.jpg


এস এম খুররম আজাদঃ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। 

রোববার জামালপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা স্মারক তুলে দেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।

জেলা পুলিশের নিয়মিত কর্মপর্যালোচনা ও সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, মামলা তদন্তের অগ্রগতি এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশি সেবার ইতিবাচক সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, এই অর্জন একক কোনো সাফল্য নয়; এটি সরিষাবাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক পরিশ্রমের ফল। তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।