News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
খবর 2026-01-27, 10:01pm

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় এসে দুই দিনে দুই পরিক্ষার্থীর বাবার মৃত্যু


মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সন্তানকে ভর্তি পরীক্ষা দিতে এনে দুই দিনে দুই পরিক্ষার্থীর বাবার মৃত্যু হয়েছে। 

আজ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় কুড়িগ্রাম থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা মাহি নামক শিক্ষার্থী ও বাবা শামসদ্দীন ইসলাম বিদুৎ বানিয়া পাড়া রেলগুন্টি নামক স্থানে ভ্যান ও প্রাইভেট কারে এক্সিডেন্ট করে। দিনাজপুর মেডিকেলে ভর্তি করানো পরে কর্তব্যরত চিকিৎসক  বাবাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষার্থী মাহি আহত অবস্থায়  মেডিকেল হাসাপাতালে ভর্তি আছে।  

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড.  মো. শামছুজ্জোহা বলেন, পরীক্ষা দিয়ে ফেরার পথে মেয়ে এবং বাবা দুর্ঘটনার শিকার হোন। তাদের হাসপাতালে  ভর্তি করা হলে ডাক্তার বাবাকে মৃত ঘোষণা করেন। আহতাবস্থায় মেয়ে হাসপাতালে ভর্তি আছে।

এদিকে গতকাল সোমবার  (২৬ জানুয়ারি)  আশরাফ আলী নামের অভিভাবক  দুপুরে মেয়ে অনন্যাকে নিয়ে তিনি হাবিপ্রবিতে আসেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর পরীক্ষাকেন্দ্রের সামনে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ ঘামতে শুরু করেন। তারপর তাকে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্টের ফার্স্ট এইড টিম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে তার শারিরীক অবস্থার  অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সের মাধ্যমে দিনাজপুর মেডিকেল এ নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে পঞ্চগড়  নিয়ে যাওয়া হয়। 

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করছেন।