News update
  • হাবিপ্রবিতে চুরির অপবাদ দিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে ; অভিযুক্তের অস্বীকৃতি      |     
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
  • হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ      |     
  • মিল্কভিটার চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ     |     
  • প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ     |     
খবর 2026-01-27, 10:04pm

শীতার্ত ও দুস্থদের মাঝে ইবি ছাত্রদলের কম্বল বিতরণ

img-20260127-wa0089-8cb7acedf2d2238df83ca32424f41c8b1769529843.jpg


ইবি প্রতিনিধি: দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়, বাংলাদেশের সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মো. আসাদুজ্জামান-এর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে তারা। এতে ক্যাম্পাসের ভ্যানচালক, ও আনসার সদস্যসহ স্থানীয় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে তারা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ ও নুর উদ্দিন, স্বাক্ষরসহ অন্য নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়, বাংলাদেশের সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান-এর সার্বিক সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তত্ত্বাবধানে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছি।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। তারই অংশ হিসেবে আজ ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করি আমরা। অ্যাডভোকেট আসাদুজ্জামান ইবি ছাত্রদলের কার্যক্রমে পাশে সবসময় থাকার আশ্বাস আমাদের জন্য অনুপ্রেরণা।”