News update
  • বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ     |     
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
খবর 2026-02-06, 7:00pm

জাবেরের ওপর হামলা: ইবিতে বিক্ষোভ

img_20260206_173654-99bafeef1ab949de35e1e8654a68b2201770382917.jpg


ইবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে গুলি ও অন্যান্য সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘নতুন জালিমের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘পুলিশ লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘জাবের-ঝুমা আহত কেন, প্রশাসন জবাব দে’সহ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ”হাদি হত্যার ৫০তম দিন আজ। পুলিশলীগের কিছু প্রেতাত্মা আজ আমার ভাইদের ওপর হামলা করেছে। জুলাই আন্দোলনে ২০০০ শিক্ষার্থী নিহত হয়েও দমানো যায়নি, আজও গুলি করে দমানো যাবে না। হাদি হত্যার বিচার না করার কারণে প্রশাসন ও সন্ত্রাসী গোষ্ঠী দিন দিন আরও এগ্রেসিভ হচ্ছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাদি হত্যার বিচার না হলে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি দেয়া হবে। আজ জাবের, ঝুমা ও আম্মারের ওপর হামলার বিচার না হলে আমরা জুলাইয়ের মত আন্দোলন গড়ে তুলবো।”

শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, “ইন্টেরিম আমাদের আকাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। পুলিশ এখনও আগের মত আচরণ করে যাচ্ছে। হাদি হত্যার বিচার না হলে কিভাবে তা আদায় করে নিতে হয় তা দেশের আপামর জনতা জানে। ছাত্রজনতা যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে ইন্টেরিম তা ধারণ করতে ব্যর্থ হয়েছে।”