News update
  • বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ     |     
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
খবর 2026-02-06, 7:03pm

১৪ বছর আগে নিখোঁজ হওয়া ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবিতে ইবিতে মানববন্ধন

received_1931245604127003-2b2a5349c72112e9d803a270ba1429d91770382993.jpeg


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ওলী ভাই ফিরবে কবে, গুম কমিশন জবাব দে’, ‘মোকাদ্দাস ভাই ফিরবে কবে, গুম কমিশন জবাব দে’, ‘ইবিয়ানরা ফিরবে কবে, ইন্টেরিম জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও মেধাবী এই দুই শিক্ষার্থীর কোনো হদিস মেলেনি। গুম ও খুনের অপসংস্কৃতি চিরতরে নির্মূল করতে হবে এবং তাদের দ্রুত অক্ষত অবস্থায় সন্ধানের দাবি করছি। তাঁরা সাংস্কৃতিক কর্মী ছিলেন কিন্তু দুঃখের বিষয় হলো সাংস্কৃতিক সংগঠনগুলো পান থেকে চুন খসলেই সাথে সাথে রাস্তায় দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাসের বেলায় তারা মুখে কুলুপ এঁটে বসে থাকে।

মানববন্ধনে ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “আমরা আজকের এই মানববন্ধন থেকে অবিলম্বে আমাদের ভাইদের সন্ধান দাবি করছি। যারা এই গুমের সাথে জড়িত ছিল, তাদের বিচারের মুখোমুখি করে জাতির সামনে সত্য প্রকাশ করুন। গুম-খুনের এই বিচারহীনতার সংস্কৃতি যদি বন্ধ না হয়, তবে বাংলাদেশে আবারও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, “তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে সে সময়ের প্রক্টর ও দায়িত্বশীল ব্যক্তিদের আইনি প্রক্রিয়ায় এনে জিজ্ঞাসাবাদ করলে এই দুই ভাইয়ের সন্ধান পাওয়া সম্ভব। যদি আপনারা আমাদের ভাইদের ফিরিয়ে দিতে ব্যর্থ হন, তবে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। শহীদ সাজিদ আবদুল্লাহসহ এই ক্যাম্পাস থেকে যারা গুম, খুন ও হত্যার শিকার হয়েছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে যাতে সারা দেশের কোনো ক্যাম্পাসে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।”

প্রসঙ্গত, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়া ফেরার পথে সাভারের নবীনগর এলাকা থেকে নিখোঁজ হন ইবি শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস। দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যায়নি।