News update
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
খবর 2026-02-08, 10:12pm

শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরীর কারিগর স্বামী -স্ত্রীসহ ৩ জন গ্রেফতার, বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781770567168.jpg


মো: রতন মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা তৈরীর কারিগর ও একাধিক মামলার আসামী মো; ফিরোজ খান(৫০) ও তার স্ত্রীসহ ৩ জনকে  গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে তাজা বোমা ও দেশীয় অশ্র উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করেন শরীয়তপুর  জেলা পুলিশ সুপার রওনক জাহান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তার লিখিত বক্তব্যে বলেন,  আজ রোববার সকালে এক গোপন সংবাদেও ভিত্তিতে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডের চর ইউনিয়নের বাবুর চর এলাকায় যৌথ বাহীনি অভিযান পরিচালনা করে। জাজিরা উপজেলার সরল খার কান্দি এলাকার বোমা তৈরীর কারিগর বিভিন্ন এলাকায় বোমা সরবরাহ কারী ও একাধিক মামলার আসামী মোঃ  ফিরোজ খান (৫০), তার স্ত্রী লাবনী আক্তার (৪০) আবু তাহের (২৬) গ্রেফতার করে যৌথবাহীনি। এ সময় তাদেও কাছ থেকে  ৮ টি তাজা ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম  দেশীয় অস্ত্র ও নগদ ৯৩ হাজার টাকা ও একটি কালো রংয়ের মোটর সাইকেল।  

এ সময় উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার আনভীন আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান ৬ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।