
এসএম জুবায়ের : মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় প্রান্তিক পর্যায়ে কৃষক-কৃষাণীদের কৃষক কার্ডের অনলাইন নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল ইসলাম খান , এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, বিএনপি নেতা আব্দুস ছবুর, আব্দুল হেকিম, হেলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।