News update
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
খবর 2026-08-18, 7:19pm

নোয়াখালীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

whatsapp-image-2026-08-18-at-5-b1e008005be05826e76810d30df56e691787059188.jpeg


নোয়াখালী সংবাদদাতা: প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীতে বন বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোস্তফা আল হোসাইন সহকারী বন সংরক্ষক নোয়াখালী।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নোয়াখালী (সদর সার্কেল) লিয়াকত আকবর, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবু, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।

সাত  দিন ব্যাপী এ মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। মেলাটি জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।