News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-10-06, 6:29pm

ঘিওরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

1000178839-9cd2bae0d5a5d0aee227e9a235df18dc1791289754.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা মধ্যপাড়া গ্রামে মেহগনি গাছ থেকে রাসেল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি পরিত্যক্ত ভিটায় মেহগনি গাছের প্রায় ২০ ফুট ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল ওই গ্রামের মৃত সূরুজ মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সোমবার রাতে তিনি নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করলে স্বজনরা তাকে উদ্ধার করেন। পরে তিনি সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যান। সকালে স্থানীয়রা গাছে তার মরদেহ ঝুলতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন।

ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।