News update
  • নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রারের নতুন নিয়ম, দলিল প্রতি অতিরিক্ত ঘুষ ২ হাজার টাকা     |     
  • সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা     |     
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
খবর 2025-10-17, 11:24pm

সরিষাবাড়ীতে তারেক রহমানের সাক্ষাতকার প্রচার

messenger_creation_56dc14b9-1115-40ff-8010-48c8e6e48f6d-18ed41ba7ad2ae80a3b098910238cf5a1760721872.jpeg


এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিবিসি বাংলায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকার প্রদর্শন করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির উদ্যোগে আরামনগর বাজার ছাগলহাটে বড়পর্দায় এটি দেখানো হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনের নির্বাচনে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মনোনয়ন ভাবনা, সরকার গঠন ও দেশ পরিচালনায় সুস্পষ্ট ধারণা সম্পর্কে জানা জরুরি। বিবিসি বাংলায় তিনি যে সাক্ষাতকার দিয়েছেন, তা গুরুত্বপূর্ণ, বিধায় সবার জ্ঞাতার্থে এটি প্রদশর্নের উদ্যোগ নেওয়া হয়।