News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2025-11-29, 5:56pm

নোয়াখালী-৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ শাহজাহান

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781764417415.jpg


আজকের প্রভাত ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেছেন। এসময় তিনি নির্বাচনী এলাকার শান্তি সমৃদ্ধি উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

শনিবার (২৯.১১.২৫) নোয়াখালী প্রেসক্লাবে  মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় পূর্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।মোহাম্মদ শাহজাহান বলেন, স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অটল অবিচল থেকে ২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি।

দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে আমাদের দল থেকে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যারই অংশ হিসেবে আমি আমার আসন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি বলেন, আমাদের নোয়াখালীর মানুষের প্রধান দাবী হচ্ছে নোয়াখালী বিভাগ, আমরা ইতোমধ্যে সেটি নিয়ে কাজ করছি। এছাড়াও নির্বাচনী এলাকার অবকাঠামো, সড়ক, জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণ, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে আধুনিকায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইন’সহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ,জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবদুর রহমান। এছাড়া জেলার সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও বিএনপি জেলা পর্যায়ের অঙ্গ ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।