News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
খবর 2026-01-28, 10:29pm

সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা উদ্বোধন

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781769617784.jpg


স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাসনিমুজ্জামান মেলা উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, আরডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এসএম খুররম আজাদ প্রমুখ।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন বইয়ের সমাহার হয়েছে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়। আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮.৩০টা বইমেলা চলবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।