News update
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
  • ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক     |     
  • লক্ষীপুর বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন      |     
  • নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন করে না দেয়: প্রধানমন্ত্রী     |     
  • ভাইস-চ্যান্সেলর ড. মো. এনামউল্যার দক্ষতা, স্বচ্ছতা, শিক্ষা এবং গবেষণাবান্ধব নেতৃত্ব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নবরূপে পরিচিত করেছে     |     
খবর 2026-07-21, 5:50pm

কৃষক কার্ড বাস্তবায়নে অনলাইন নিবন্ধন কার্যক্রমের জুড়ীতে শুভ উদ্বোধন করেন মিঠু এম'পি

17298e7e-1ea4-4feb-8081-bbfb37ea1b0e12-7e887732ec9ab57713a257e53c8a18d31784634671.jpg


এসএম জুবায়ের : মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় প্রান্তিক পর্যায়ে  কৃষক-কৃষাণীদের কৃষক কার্ডের অনলাইন নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল ইসলাম খান , এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, বিএনপি নেতা আব্দুস ছবুর, আব্দুল হেকিম, হেলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।