News update
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব     |     
  • জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়     |     
  • নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রারের নতুন নিয়ম, দলিল প্রতি অতিরিক্ত ঘুষ ২ হাজার টাকা     |     
  • সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা     |     
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
খবর 2025-11-10, 10:12pm

সরিষাবাড়ীতে কামরাবাদ ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

img-20251110-wa0007-c0f200542d8a2c997dc36c03fd6823491762791179.jpg


এস এম খুররম আজাদ: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের বিএনপি'র মনোনীত  ধানের শীষ প্রতীকে প্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম‌।

কামরাবাদ ইউনিয়ন বিএনপি'র সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  সরোয়ার কবীর রিপনের সঞ্চালনায় এ সমাবেশ পরিচালনা হয়।

 এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

সভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। 

তারা আরও বলেন, আগামী আন্দোলন-সংগ্রামে ইউনিয়ন পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে মাঠে থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

সভায় কামরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং ফরিদুল কবীর তালুকদার শামীমের প্রজ্ঞাময় বক্তব্য শুনার জন্য উর্তি বয়স সহ আবাল বৃদ্ধ পুরুষ, নারীদের ঢল পড়ে।