News update
  • এতিমের টাকা আত্মসাতের খবর ভিত্তিহীন’, ঘিওরে সংবাদ সম্মেলনে আসল সত্য ফাঁস করলেন ওয়াসিম     |     
  • সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক     |     
  • আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস     |     
  • ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব      |     
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
খবর 2025-11-13, 8:26pm

ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী

1763033027-33212728a95e5de36b5568911f428f5c-e2dc2fd0c9435e08003ab991cea0692c1763044009.jpg


আজকের প্রভাত ডেস্ক: মো.আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। গত ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন।

এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক মো. আব্দুস সালাম ব্যাপারীকে ১১ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য সরকারের অনুমোদন জ্ঞাপন করা হয়েছে।

গত ৩০ অক্টোবর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং ১৮ মে ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়।