News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2025-12-08, 12:13am

ঘিওরের বাইলজুরী গ্রামের দীর্ঘদিনের অবহেলিত মাটির রাস্তার কাজ সম্পন্ন

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781765131197.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাইলজুরী চক পাড়ায় দীর্ঘদিনের অবহেলিত মাটির  রাস্তার  কাজ সম্পন্ন হয়েছে। রবিবার  ( ৭ ডিসেম্বর  )   সকালে  রাস্তার কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।  

বাইলজুরী নুরুল ইসলাম খানের বাড়ি   থেকে মো. আরশেদ আলীর  বাড়ি  পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত থাকায়  আশেপাশের মানুষের ভোগান্তির অন্ত ছিল না। জনভোগান্তি দূর করতে সড়কটি ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় কাজটি  সম্পন্ন  হয়  । 

পয়লা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড  ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফ উপস্থিত থেকে কাজটি  সম্পন্ন  করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের সহকারী মোঃ ইলিয়াস উদ্দিন,  মোঃ নুরুল ইসলাম খান  পীর, পয়লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনসহ এলাকার  গণ্যমান্য  ব্যক্তিবর্গ।